রাষ্ট্রবিরোধী চক্রান্ত : সাবেক দুই সেনা কর্মকর্তা কারাগারে

প্রবাহ রিপোর্ট ঃ সরকার ও রাষ্ট্রবিরোধী চক্রান্ত, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানার মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া দুই আসামি হলেন- লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)। গত ১২ অক্টোবর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১১ অক্টোবর রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক আলী আকবর বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পল্লবীর একটি বাসায় অবস্থান করে ‘ইধহমষধফবংয অধিসর খবধমঁব ঝঁঢ়ঢ়ড়ৎঃবৎং অষঢ়যধ # ১’ এবং ‘ইইগ ঞৎধহংঢ়ধৎবহপু’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে প্রচার করছিলেন। এছাড়া তারা ‘টহরঃু ঈধৎব’ ও ‘চঁনষরপ চধৎষরধসবহঃ’ নামক প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য পলাতক শীর্ষ নেতাদের যোগসাজশে আওয়ামী লীগের পুনরুত্থান ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। একই সঙ্গে ‘কালআজকাল.কম’ নামের ফেসবুক পেজ ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে আসছিলেন।



