খুলনায় ১৪ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা

# ভোক্তা অধিকারের কঠোর অভিযান #
# জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার আশ^াস সংশ্লিষ্টদের
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যহত রেখেছেন। ওই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোক্তা অধিকারের ৯ টিমের তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর, ক্রয় ভাউচার যাচাই করাসহ সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। বাজার তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দেন সংশ্লিষ্টরা। অভিযান চলাকালে খুলনা বিভাগের বিভিন্ন জেলার বাজার তদারকির পাশাপাশি এমন নিয়ম বর্হিভূত কাজের জন্য জরিমানা করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খুলনায় ভোক্তা অধিকারের কঠোর অভিযানঃ জরিমানা ১ লাখ ৭৮ হাজার ৫ শত টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা জেলার বটিয়াঘাটা থানার বাইনতলা, ঈদগাহ মোড় ও সৈয়দ মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার ঝিনাইদহ সড়ক বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার পরানান্দুয়ালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার রাজারবাগান উত্তরপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার ট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার আটকবর ও চন্দ্রাবাস বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর উপজেলার মুক্ষাইট বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে ১৪ টি প্রতিষ্টানকে ১ লাখ ৭৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



