স্থানীয় সংবাদ

৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের আশা -আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে: এড. মনা

# ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সুধী সমাবেশ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করলে সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই সে বাংলাদেশে কোন লুটেরাদের ঠাই হবে না, দূর্নীতিবাজদের ঠাই হবে না, দখলবাজদের ঠাই হবে না, প্রতিটি মানুষের অধিকার হবে সমান। তিনি বলেন, পতিত সরকার বাংলাদেশের সংবিধানকে কেটে ছিড়ে পারিবারিক সংবিধানে পরিনত করেছিলো। জনগণের ভোটের অধিকার হরণ করে রেখেছিল পতিত সরকার প্রধান শেখ হাসিনা। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছি। ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশ নায়ক তারেক রহমানের যে বার্তা তা পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে এসেছি। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় কাচাবাজারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে বিএনপি। রাষ্ট্র সংস্কারে দেওয়া এই সংস্কার প্রস্তাবগুলো দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া বর্তমান অর্ন্তবরতী সরকার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্ব করার পায়তারা করছে। অর্ন্তবরতী সরকারের প্রধান কাজই হলো নির্বাচন দেয়া কিন্তু তারা কার স্বার্থ রক্ষায় কালক্ষেপন করছেন আজ মোটা দাগে সেই প্রশ্ন দেখা দিয়েছে। তুহিন বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধা থাকার আহবান জানিয়ে বলেন, নির্বাচনের দাবীতে প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়েদা রেহেনা ঈসা, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, একরামুল হক হেলাল, সোনাডাংগা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মুজিবুর রহমান, জাকির ইকবাল বাপ্পি, ওয়াহিদুজ্জামান হাওলাদার, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আসাদুজ্জামান হারুন, আব্দুল কাদের মল্লিক, খান আব্দুল আলিম, শাহিন খান, ইব্রাহিম হাওলাদার, রিয়াজুল কবীর, শিল্পী প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button