নগরীতে ইয়াবা ফেনসিডিল গাজাসহ চার মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় তারা ইয়াবা, ফেনসিডিল ও গাজাসগ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে। দৌলতপুর থানা পুলিশ ১৮ এপ্রিল রাতে সেনপাড়া এলাকা থেকে মঞ্জুরুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করে। তাকে ১১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। অন্যদিকে দৌলতপুর থানা পুলিশ ১৮ এপ্রিল রাতে নতুন রাস্তা এলাকা থেকে আজাদুল শেখ ওরফে আজাদ (৩৭) নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। তাকে ৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেছে। এদিকে দৌলতপুর থানা পুলিশ ১৯ এপ্রিল সকালে কবির বটতলা এলাকা থেকে নুর ইসলাম ওরফে রাজীব আহম্মেদ (২৭) নামের মাদক কারবারীকে গ্রেফতার কের। তাকে ২৯ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। এছাড়া খালিশপুর থানা পুলিশ ১৮ এপ্রিল রাতে নয়াবাটি দূর্বার সংঘ এলাকা থেকে সুজন ওরফে দয়াল(২৭) নামের মাদক কারবারীকে গ্রেফতার কের। তাকে ২৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানার রের্কড পত্র যাচাই করে আসামী সুজন ওরফে দয়ালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি মামলার তথ্য পাওয়া গেছে।



