গল্লামারী ব্রীজের নির্মাণ কাজ দ্রুত চালুর দাবিতে রবিবার সকাল ১০টায় সড়ক ভবন ঘেরাও কর্মসূচি

# আমরা খুলনাবাসীর সংবাদ সম্মেলন #
খবর বিজ্ঞপ্তি ঃ গল্লামারি ব্রিজ এর নির্মাণ কাজ দ্রুত চালুর দাবিতে সড়ক ও জনপথের সাবেক নির্বাহী প্রকৌশলী দুর্নীতিবাজ আনিসুজ্জামান মাসুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ময়লাপোতা মোড় হতে পাওয়ার হাউস মোড় পর্যন্ত চার লেন করার দাবিতে রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় বয়রা নুরনগরস্থ সড়ক ও জনপথ অফিসে শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি সফল্যের লক্ষ্যে শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় বৃহত্তর আমরা খুলনাবাসীসহ সামাজিক সংগঠনগুলির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন। তিনি তার লিখিত বক্তব্য বলেন, গল্লামারি ময়ুর নদীর উপর পূর্বে তৈরি একটি ব্রিজ ছিল। জনসংখ্যা ও যানবাহন বৃদ্ধির ফলে ২০১৬ সালে সাত কোটি টাকা ব্যয় আরো একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়। ব্রীজটি অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায়, ময়ুর নদী রক্ষা ও নৌযান চলাচল বিবেচনা না থাকায় কয়েক বছরের মধ্যে ব্রীজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ। এবং হাতির ঝিলের আদলে পাশাপাশি দুইটা সেতু নির্মাণের জন্য সড়ক বিভাগ ২০২১ সালে পরিকল্পনা গ্রহণ করে। যা ২০২৩ সালের ১২ই অক্টোবর নতুন ব্রিজের নির্মাণ প্রকল্পের উদ্বোধন করাও হয়।এবং ২০২৫ সালের মে মাসের মধ্যে নতুন ব্রিজের কাজ শেষ করার সর্তে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে ৬৭ কোটি ৭৭ লাখ টাকার কার্যদেশ প্রদান করেন সড়ক বিভাগ অথচ এ যাবৎ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৮ শতাংশ। উল্লেখ থাকে যে ঢাকার হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন ষ্টীল আর্চ ডিজাইন সেতু হবে সেতুর দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ৬৮.৭০ মিটার ও প্রস্থ ১৩.৭০ মিটার। নদীর পানির লেভেল থেকে উচ্চতা ৫ মিটার, অবশ্য ব্রিজের দুই পাশের ঢাল কিভাবে মিসবে সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই ব্রীজের কাজ বন্ধ করে লাপাত্তা হয় ঠিকাদার। গত আট মাস পার হলেও প্রকল্পের কাজটি পুনরায় চালু না হয় জনদুর্ভোগ বেড়েছে মারাত্মকভাবে। বিশেষ করে মুমূর্ষ রোগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর, বিভিন্ন রূটের যাত্রী ও পণ্যবাহী পরিবহন সর্বোপরি সর্বস্তরের জনগন কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ভোগান্তি নিরসনে বিভিন্ন সামাজিক সংগঠন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সভা সমাবেশ মানববন্ধন প্রতিবাদ সভা, সড়ক ও জনপথ বিভাগের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ সর্বশেষ বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সময় তিনি নেতৃবৃন্দের উপস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে টেলিফোনে কথা বলে ১৫ ই ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরু করার কথা বললেও আজ উনিশে এপ্রিল। ইতিমধ্যে পার হয়েছে দুই মাসের অধিক সময়। অদ্যবদি প্রকল্প কাজ শুরু তো হয়নি। এমন কি কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালনে দলমত নির্বিশেষে সকলকে দাবি বাস্তবায়নের সক্রিয় অংশ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড আ ফ ম মহসিন, এড বাবুল হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ সভাপতি শেখ মো নাসির উদ্দিন, নাগরিক ফোরামের সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন, পোল্ট্রি ফিস ফিড ও শিল্প মালিক সমিতির মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থা মহাপরিচালক সাইফুর মিনা, খুলনা উন্নয়ন ফোরামের সদস্য সচিব মো. আসিফ ইকবাল, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো নাসির উদ্দিন, সহ-সভাপতি, ডা. সৈয়দ মোসাদ্দক হোসেন বাবলু, মো জামাল মোড়ল, মো সিরাজ উদ্দিন সেন্টু, যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, মো খায়রুল আলম, আব্দুল হালিম, মো. রেজওয়ান হোসেন, মো. সেলিম বড় মিয়া, মো মামুন অর রশিদ প্রমুখ। অপরদিকে, সড়ক ও জনপথ অফিসে শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি সফল্যের লক্ষ্যে মহানগর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা করেছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। শনিবার সকাল সাড়ে এগারোটায় মহানগর বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর থানা বিএনপি সভাপতি কে এম হুমায়ূন কবির, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মুজিবুর রহমান, সোনাডাঙ্গা থানা বিএনপি সংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, নাগরিক ফোরাম সদস্য সচিব এসএম ইকবাল হোসেন তুহিন, নতুন তারা সমাজ কল্যাণ সাহিত্য সংস্থার মহাপরিচালক সাইফুর মিনা, উন্নয়ন ফোরামের সদস্য সচিব আসিফ ইকবাল, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো নাসির উদ্দিন, ডাক্তার সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু ডাক্তার আব্দুস সালাম, মো. জামাল মোড়ল, সাধারণ সম্পাদক এস এ মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক মো. খায়রুল আলম, মো রেজওয়ান হোসেন প্রমুখ।



