মাদকের অভিযানে দৌলতপুর থানা পুলিশের সফলতা

# মাদকের পৃথক ৩ মামলায় ৩ মাদককারবারী গ্রেফতার #
# অভিযানে ৭ বোতল ফেন্সিডিল, ইয়াবাসহ গাঁজা উদ্ধার #
স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রো পলিটন পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ওই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ থানা এলাকায় মাদক নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে রয়েছে। সংশ্লিষ্টরা নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। অভিযানে অংশ হিসাবে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে দৌলতপুর থানাধীন নতুন রাস্তা মোড়স্থ এলেনা পেট্রোল পাম্পের সামনের পাঁকা রাস্তার উপর ফেন্সিডিল বিক্রয়কালে খালিশপুর থানাধীন কাশিপুর প্রাইমারী স্কুল কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা মৃত: আবু বক্কর শেখের পুত্র মোঃ আজাদুল শেখ @ আজাদ (৩৭)’কে ৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন (মামলা নং-৭)। একই রাতে দৌলতপুর থানাধীন খুলনা-যশোর মহাসড়কের পাশে সেনপাড়া রনির মোটর সাইকেল গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর গাঁজা বিক্রয়কালে খানজাহানআলী থানাধীন শিরোমনি হাজামপাড়া, মনিরুলের বাড়ীর ভাড়াটিয়া আব্দুর রশিদ হাওলাদারের পুত্র মঞ্জুরুল ইসলাম (৪৫)’কে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সংশ্লিস্ট থানার এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন (মামলা নং- ৬)। একই দিনের দিবাগত রাতে দৌলতপুর থানাধীন কবির বটতলাস্থ মিল্কি আইসক্রিম ভবনের সামনে পাঁকা রাস্তার উপর ইয়াবা বিক্রয় করাকালে খালিশপুর থানাধীন বিএল কলেজ বাইপাস সড়ক এলাকার বাসিন্দা মোঃ মোতালেব ফকির পুত্র মোঃ নুর ইসলাম @ রাজীব আহম্মেদ (২৭) কে ২৯ পিচ ইয়াবা গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার এস.আই মোঃ সাদেকুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-৮)
এ ব্যাপারে দৌলতপুর থানা অফিসার ইনর্চাজ মীর আতাহার আলী জানান, দৌলতপুর থানা এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের ব্যাপারে কোনো আপোষের সুযোগ নেই। তিনি আরো জানান, কেবলমাত্র মাদক নয়, বরং থানাধীন এলাকায় সকল প্রকার অপরাধমূলক কর্মকা-ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে দৌলতপুর থানা পুলিশ বদ্ধ পরিকর থাকবে।



