জাতীয় সংবাদ
কাতারে ড. ইউনূসের সঙ্গে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ

প্রবাহ রিপোর্ট : কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হচ্ছে ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’। এতে অংশ নিতে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ অভিনেতা ও জাতিসংঘের শুভেচ্ছাদূত ইদ্রিস এলবা। সম্মেলনের ফাঁকে গত মঙ্গলবার বিকেলে দুই বিশিষ্ট ব্যক্তির মধ্যে প্রাণবন্ত সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, দুজনই হাসিমুখে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন।



