জাতীয় সংবাদ

বিএনপির সঙ্গে চীনা প্রতিনিধিদলের বৈঠক

প্রবাহ রিপোর্ট : সফররত চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বিএনপি প্রতিনিধিদলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button