বাগেরহাটে সংবাদ কর্মীদের ২দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে আয়োজিত সংবাদকর্মীদের জন্য ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচ আর) রিপোটিং বিষয়ে বাগেরহাট ও খুলনা ডুমুরিয়ায় কর্মরত মোট ২০ জন সংবাদ কর্মীকে হাতে-কলমে প্রশিক্ষন দেয়া হয়। বাগেরহাট শহরতলীর দশানী ধানসিড়ি রেন্টুরেন্ট হল রুমে রবিবার বিকেলে এ কর্মশালার আনুষ্ঠানিক সমাপনি হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের রাইট হেয়ার রাইট নাও প্রকল্পের আওতায় বাগেরহাট ও খুলনা ডুমুরিয়া উপজেলার ২০ সংবাদ কর্মীদের নিয়ে শনিবার সকাল থেকে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় রিপোটিং বিষয়ে ইস্যুভিত্তিক ধারনা প্রশিক্ষণ প্রদান করেন একাত্তর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শাহানাজ শারমিন ও রাইট হেয়ার রাইট নাও প্রকল্পের মোঃ জিল্লুর রহমান। কর্মশালায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো কামরুজ্জামান ও সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসএমইত্রিস আলমসহ অন্যান্য সংবাদ কর্মীরাও বক্তব্য রাখেন। কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের বাগেরহাট জেলা মোবিলাইজার রহিমা আক্তার ও ডুমুরিয়ার ডিস্ট্রিক মোবিলাইজার শিখা রানী।



