জাতীয় সংবাদ

গোপালগঞ্জে দল ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভেঙে ফেললেন আওয়ামী লীগ নেতা

প্রবাহ রিপোর্ট : আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। গতকাল রোববার সকালে পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে তিনি বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত বসার ছাউনির উপরে নির্মিত নৌকার প্রতিকৃতিটি ভেঙে ফেলেন তিনি। এ ঘটনার পর উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। জানা যায়, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবু ছাইদ শিকদার। তিনি কয়েক বছর আগে তার বাড়ির সামনের পুকুর পাড়ে বসার ছাউনির উপরে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি নির্মাণ করেন। হঠাৎ গতকাল রোববার সকালে তিনি লোকজন দিয়ে ওই প্রতিকৃতিটি ভেঙে ফেলেন। পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, ‘আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার মামা প্রয়াত সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু সাইদ শিকদারের এমন কা-ে আমরা হতভাক হয়েছে। আমরা এই নৌকার প্রতিকৃতিটি ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
এ ব্যাপারে আবু ছাইদ শিকদার বলেন, ‘যার দল করি, সে (শেখ হাসিনা) দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শ বঞ্চিত হয়েছে তাই পালিয়েছে। ওই দল আর আমি করব না। সে আসলেও আওয়ামী লীগ আর করব না। তাই নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছি।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button