জাতীয় সংবাদ

রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কদমতলী থানার ওসি শফিয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাকে বাসাবো থেকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ জানায়, শিশুটির মা কদমতলী এলাকায় ভাঙারির ব্যবসা করেন। শনিবার কাজের উদ্দেশে বের হলে একই এলাকার মো. ইউসুফ আলী পাটোয়ারী নামে এক ব্যক্তি চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি বন্ধ ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে ধর্ষণ করে। পরে বাসায় ফিরে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button