জাতীয় সংবাদ

আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে এনআইডি তথ্য ফাঁস

প্রবাহ রিপোর্ট : জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন (ইসি) গত মঙ্গলবার এ তথ্য জানতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। গতকাল বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি হুমায়ুন কবীর একথা বলেন। তিনি বলেন, দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছি। এ কারণে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আমরা নিয়মিত মনিটরিং করছি এবং বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে। তিনি আরও জানান, তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। ডিজি বলেন, আমরা এনআইডি ডাটাবেস সুরক্ষিত রাখতে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এই ডাটা সবার জন্য নিরাপদ থাকবে। আমানত রক্ষা ও মনিটরিং নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button