স্থানীয় সংবাদ

নগরীতে হানি ট্র্যাপের শিকার ঢাকার রিয়েল স্টেট ব্যবসায়ী : দুই নারীসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার : খুলনায় হানি ট্র্যাপের শিকার হয়েছেন আলতাফ হোসেন নামে এক রিয়েল স্টেট ব্যবসায়ী। গত সোমবার রাতে তাকে নগরীর সোনাডাঙ্গা দ্বিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে। প্রতারণার শিকার ব্যক্তি ঢাকার বাসিন্দা। আটকরা হলেন- রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিয়েল স্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি প্রজেক্ট খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় চলমান আছে। ঐ এলাকায় তার একটি জমি বিক্রি করে দেওয়ার কথা বলে প্রতারকরা রিয়েল স্টেট ব্যবসায়ীকে রাতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ২৭৭ নম্বর বাড়ির ই-২ ফ্ল্যাটে ডেকে নেয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ বাড়িতে অভিযান চালিয়ে ঐ ব্যবসায়ীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ৬জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীকে জিম্মি করে প্রতারক চক্র নগদ ১ লাখ টাকা, তার মোবাইল ফোন ও একটি চেকে সাক্ষর করিয়ে নেয়। পুলিশ ১ লাখ টাকার মধ্যে ৫৭ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বাক্ষর করা খালি চেকটি উদ্ধার করেছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button