জাতীয় সংবাদ

সারাদেশে গ্রেপ্তার আরও ২২৪১

প্রবাহ রিপোর্ট : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৪১ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে বিভিন্ন মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত ব্যক্তির সংখ্যা ১ হাজার ১১৮ জন। এছাড়া অন্যান্য অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ১২৩ জন। গতকাল শনিবার পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে। পুলিশ সদর দফতর জানিয়েছে, নিয়মিত অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন থানা ও ইউনিট পর্যায়ে ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশ বলছে, রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button