স্থানীয় সংবাদ

স্ত্রীর পরকিয়া প্রেমিক দ্বারা প্রাননাশের হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ স্ত্রীর কর্তৃক পরিকয়া প্রেমিক দ্বারা প্রাননাশের হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বামী মো: আসাদ শেখ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আসাদ শেখ বলেন, গত ২০১৩ সালে ২১ জুন পারিবারিকভাবে বটিয়াঘাটা উপজেলার বুজবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত দেলোয়ার শেখের মেয়ে রোকেয়া খাতুর মায়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার দুই সন্তান জন্ম হয়। এর মধ্যে ১১ বছরের বড় মেয়ে জান্নাতুল মায়া এবং ৪ বছরের ছোট ছেলে শেখ ইয়াসিন শেখ প্রতিবন্ধী। বিবাহের পর থেকে তাদের সুখে শান্তিতে সংসার চলছিলো। গত ২০২৫ সালে ১০ মার্চ রাত আনুমানিক ১২টা বা ১টার সময় আমার মেয়ে ও আমার মা পাশের রুমে থাকা অবস্থায় আমার ঘরের ভেতর সন্দেহজনক আওয়াজ শুনতে পাই। এরপর আমার ঘরের দরজা নক করে খুলতে বললে আমার স্ত্রী দরজা খুলতে বাধ্য হয়। দরজা খুলা মাত্র ঘরে অপকর্মে লিপ্ত ছিলো এমন অবস্থায় তার পরকিয়া প্রেমিক মো: নাসির উদ্দিন শেখকে দেখতে পাই। এক পর্যায়ে নাসির উদ্দিন আমাকে প্রাননাশের হুমকি দিয়ে চিৎকার চেচামেচি করতে বারণ করে রুম থেকে বের হয়ে যায়। আমি আমার মায়ের কাছ থেকে খবর পেয়ে বাড়ি আসার আগে জানতে পারি আমার স্ত্রী বাড়ি থেকে তার বাবার বাড়ি চলে গেছে। আমি ঘরে এসে দেখি সম্পত্তি বর্গ রাখা ২টি স্ট্যাম্প নগদ এক লাখ ৮৫ হাজার টাকা এবং ৭০ হাজার টাকা স্বার্ণালংকার নিয়ে চলে গেছে। এ ব্যাপারে গত ২ আগস্ট বটিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার টলিয়ামারা গ্রামের বাসিন্দা মৃত আবু বক্কর শেখের পুত্র মো: নাসির উদ্দিন শেখ আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত ছিলো। ৫ আগষ্টের পর রাতারাতি সে বিএনপির নেতা বনে যায়। দখল করে নেয় টালিয়ামারা বাজারে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস। তাহা দখল ঠিক রাখতে টানিয়ে দেয় বিএনপির সাইনবোর্ড। নাসিরের বিরুদ্ধে বিচার শালিস নামে চাদা বাজি ও অরাজনৈতিক লোকের নামে রাজনৈতিক মিথ্যা মামলা দেয়্রা অভিযোগ রয়েছে। আমি যে কারণে এই মিথ্যা মামলার ভয়ে মুখ খুলতে সাহস পাইনি। কিন্তু নিরব থাকার পরেও আমার নামে মিথ্যা মামলা ও জীবননাশের হুমকি অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button