জাতীয় সংবাদ

আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনের নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন। অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু। মামলাগুলোর মধ্যে, আনিসুল হককে ৩ মামলায়, মনিরুল ইসলাম মনুকে তিন মামলায়, আমির হোসেন আমু ২ মামলায়, রাশেদ খানকে ২ মামলায়, হাসানুল হক ইনু ২ মামলায়, জুনাইদ পলককে ২ মামলায়, শাজাহান খানকে ১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সব মামলাই জুলাই আন্দোলন কেন্দ্রিক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button