জাতীয় সংবাদ

হজ করতে সৌদি পৌঁছেছেন ৪১,৬৭১ বাংলাদেশি, ৬ জনের মৃত্যু

প্রবাহ রিপোর্ট : পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। গতকাল বুধবার সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ এর প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। জানা যায়, সর্বমোট সৌদি আরবে পৌঁছেছেন ৪১,৬৭১ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৩৭,০৮৮ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এখন পর্যন্ত মোট ফ্লাইট সংখ্যা ১০৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১৬টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২০,৮২৯ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৪,০৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৬,৭৫৮ জন হজযাত্রী। এবার হজ করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন। এর মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। ইস্যুকৃত ভিসা- ৮৬,২১৩টি। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর ভিসা হয়েছে শতকরা ১০০ ভাগ। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা হয়েছে শতকরা ৯৯ ভাগ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button