জাতীয় সংবাদ

দিল্লিতে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত

প্রবাহ রিপোর্ট: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৃহস্পতিবার (১৫ মে) ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করার কথা ছিল রিয়াজ হামিদুল্লাহর। তিনি ছাড়াও পাঁচজন দূতের পরিচয়পত্র পেশ করার আয়োজন ছিল। তবে শেষ পর্যন্ত ওই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।রিয়াজ হামিদুল্লাহ গত ৭ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন। দিল্লিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয় দেখভাল করতেন তিনি। অভিজ্ঞ কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।রিয়াজ হামিদুল্লাহ এখন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।বিসিএস ফরেন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে বিভিন্ন উইংয়ে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি জাতিসংঘ ও নয়াদিল্লি মিশনেও বিভিন্ন পদে কাজ করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button