জাতীয় সংবাদ

নারায়ণগঞ্জ বিশ^বিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তি না হতে সতর্ক করলো ইউজিসি

প্রবাহ রিপোর্ট : ২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি নিয়োগসহ প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র বিশ^বিদ্যালয়টির নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে অবৈধ ভর্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিষয়টি নজরে আসায় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বিশ^বিদালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। গতকাল রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি নিয়োগসহ প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র বিশ^বিদ্যালয়টির নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থী ভর্তির অবৈধ কার্যক্রম পরিচালনা করছে, যা সম্প্রতি ইউজিসির নজরে এসেছে। ইউজিসি জানায়, ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ বিশ^বিদ্যালয়টির নামে প্রতারক চক্র কর্তৃক পরিচালিত ওয়েবসাইট পর্যালোচনা করেছে। এতে দেখা যাচ্ছে, এই বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে ভারতের কোলকাতার একটি বিশ^বিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া, বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাস ও অবকাঠামোর ছবি ব্যবহার করা হয়েছে। ভুয়া তথ্য বিভ্রান্ত হয়ে কোনও প্রকার আর্থিক লেনদেন কিংবা ভর্তি সংক্রান্ত পদক্ষেপ না নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করছে ইউজিসি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button