স্থানীয় সংবাদ

যাত্রী দূর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী।

# সড়ক নয়, যেন ডোবা পুকুর #

কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ চাপাইল – কালিয়া ব্যস্ততম সড়কের মধ্যে যেন ডোবা পুকুর। এ প্রধান সড়কে সামান্য বৃষ্টি হলেই এখানে জমে যায় হাঁটু পানি। ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী’র কালিয়া-চাপাইল প্রধান সড়কে দীর্ঘদিন থেকে এ বেহাল দশা হয়ে থাকলেও যেন দেখার কেউ নেই। নড়াগাতী’র যোগানীয়া মোড় হতে চাপাইল সেতু পর্যন্ত প্রধান সড়কটি দেখলে মনে হয় যেন ডোবা কিংবা ছোটোখাটো পুকুর।কয়েক বছর ধরে সংস্কারের অভাবে সড়কটিতে ছোটো বড়ো খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সড়কের দু’পাশে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই তলিয়ে যায় কয়েকটি স্থান। বন্ধের উপক্রম রিকশা ভ্যান, ইজিবাইকসহ স্থানীয় ছোট ছোট যানবাহন ও। বেহাল এই সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। ফলে ভোগান্তিতে পড়ছে, শিশু,বৃদ্ধ, স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রী সহ পথচারীরা। সড়ক টি কালিয়া উপজেলার প্রধান সড়ক। খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার মানুষ ও যানবাহন এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন। সড়কটির প্রায় কয়েক কিলোমিটার অংশে কার্পেটিং উঠে খানাখন্দ আর ছোটোবড়ো গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে পহরডাঙ্গা ইউনিয়নের নিকটস্থ বাগুডাঙ্গা ও পহরডাঙ্গা এলাকায় হালকা বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায় পানির নিচে। এ বিষয়ে পহরডাঙ্গা ইউ, পি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তিনি এ দূর্ভোগের বিষয়ে যথাযথ কতৃপক্ষকে অবহিত করেছেন কিন্তু আদৌ কোন প্রতিকার হয়নি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button