স্থানীয় সংবাদ

খুলনায় দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মালামালসহ চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মালামালসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ মে হরিণটানা থানায় দস্যুতার মামলা রুজু হয়। ছিনতাইকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য মামলার নিবিড় তদন্ত শুরু করে থানা পুলিশের চৌকস টিম। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে দুপুরে হরিণটানা থানা পুলিশের চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী থানাধীন বসুন্দিয়া জঙ্গলবাধাল এলাকা হতে আসামী দেলোয়ার সরকার (২৯) ও রিয়াদ খলিফা (২২) এবং সাইফুল গাজী (৩২) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃত আসামী দেলোয়ারের হেফাজত হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি চাপাতি ও বাদীর নিকট হতে ছিনিয়ে নেওয়া ১টি স্যামস্যাং মোবাইল এবং ১টি ট্যাব উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ মে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বটতলী বাজার হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপর আসামী তুষার শেখকে (২০) গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়. গ্রেফতারকৃত আসামীগণ পেশাদার ছিনতাইকারী। তারা নগরীর বিভিন্ন থানা এলাকায় চুরি, ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আত্মগোপন করে থাকে। মামলাটির তদন্ত অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button