স্থানীয় সংবাদ
স্বাবলম্বীকরণ প্রজেক্ট এর ২০২৫ উদ্যোগে ভ্যান ও সেলাই ম্যাশিন বিতরন

# পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির উদ্যোগে #
স্টাফ রিপোর্টার ঃ নগরীর খানজাহান আলী থানার পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির উদ্যোগে গতকাল বিকাল ৫ টায় শিরোমনি পশ্চিমপাড়া সংগঠনের নিজস্ব কার্যালয়ে স্বাবলম্বীকরণ প্রজেক্ট এর ২০২৫ একজন হতদরিদ্র ব্যক্তিকে ১ টি মটরচালিত ভ্যান ও ১ নারীকে ১ টি সেলাই ম্যাশিন বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সদস্য শেখ সেলিম আহমেদ। প্রধান বক্তা ছিলেন ৮ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির আহবায়ক মুরসালিন হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির উপদেষ্টা শেখ আব্দুল হালিম, শেখ আক্তার হোসেন।



