চিতলমালীতে এক নারীর অর্ধ-গলিত মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি ডোবায় কচুরিপানার মধ্য দিয়ে লাভলী বেগম(৪৫) নামের এক নারীর অধঘীলত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত লাভলী বেগম চিতলামারী উপজেলার চর-চিংগুরি গ্রামের মুনসুর আলী সেখের মেয়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ শনিবার সকালে মৃতদেহটি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। স্থানীয়রা জানায়, লাভলী বেগম তার মাদকাসক্ত ছেলে রাব্বি খাকির মধ্যে বিরোধ হলে গত ২০ মে রাত থেকে নিখোঁজ হয়। এক পর্যায়ে শনিবার সকালে বাড়ীর পাশের খালের কচুরি পনার মধ্যে লাভলী বেগমের মৃতদেহ ভাসতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশ কে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে লাভলী বেগম কে হত্যা করে মৃতদেহ কচুরিপনার মধ্যে লুকিয়ে রাখা হয়। চিতলমারী থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার সকালে লাভলী বেগম নামের একজন নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন জানতে লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আর ঘটনাটি প্রাথমিকভাবে খোজ-খবর নেয়া হচ্ছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে।



