ঈদ মার্কেট গুলোতে ক্রেতা শূণ্য পোশাকের দোকান গুলোতে পড়ছে ভাটা

শেখ ফেরদৌস রহমান ঃ পবিত্র ঈদ-উল আযহা তে নগরীর পোশাকের দোকান গুলো ক্রেতা শূণ্য। আর মাত্র ৪দিন বাকি থাকলেও শেষ সময়ে নেই পোশাকের দোকানে ক্রেতা সমাগম। এতে করে খুলনার মার্কেট পাড়া গুলোতে পড়ছে ভাটা। তারপরও চলছে কিছু টুকি-টাকি ঈদ কেনাকাটা। মূলত: যাদের সামর্থ আছে সেসব ক্রেতারা ঈদের জন্য কিছু কেনা কাটা শুরু করেছে। তবে বেশির ভাগ পোশাক নারী, ছোট শিশু কিশোর-কিশোরীদের জন্য পোশাক বিক্রি হচ্ছে। গেল বছরের দেশি পোশাকের পাশাপাশি চীন, জাপান, কোরিয়ার প্যান্ট ও শ্যার্ট পিস, পাঞ্জাবি এবং ভারতীয় থ্রি পিছ রয়েছে মার্কেটে। ঈদ কেনাকাটায় পুরুষ ক্রেতা থেকে মহিলাদের ও শিশুদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। এ বিষয়ে রোকশানা বেগম তিনি বলেন, আমি আমার দুটি বাচ্চার জন্য পোশাক ক্রয় করতে এসেছি ছোটদের পোশাকের দামও অনেক বেশি দাবি করছে । মনে হচ্ছে গেল বছরের থেকে একটু দাম বেশি নিচ্ছে দোকানিরা। মূলত প্রতিটি নিত্যপণ্যের দাম বৃদ্ধির একটি প্রভাব এবারে ঈদের পোশাক বাজারে পড়তে পারে। এছাড়া বিপনী বিতান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় নেই অনেকটা খোলা মেলা শপিং মল গুলোতে গেল ঈদ-উল ফিতরে ছিল উপচে পড়া ভিড়। তবে দোকানিরা পোশাকের দাম কম নিতে অনাগ্রহ প্রকাশ করছে । পাশাপাশি দেখা যায় নগরীর বিভিন্ন শপিংমল ও বাজার, মোড়ের সামনে ভ্রাম্ম্যমান পোশাক বিক্রেতারা ভ্যানে করে প্যান্ট, টিশার্ট, জামা সহ বিভিন্ন পোশাক সাজিয়ে বিক্রি করছেন। পাশাপাশি এসব পোশাকের মূল্যও নির্ধারণ করে রাখা হয়েছে। অনেক ক্রেতাদের সেই সব হকারদেরকে ঘিরে ধরে পোশাক পছন্দ করছে । তবে এই নির্ধারিত পোশাক গুলো সাধারণ ক্রেতাদের নাগালে রয়েছে । প্রকার ভেদে সর্বোচ্চ ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। এ বিষয়ে পোশাক ব্যাবসায়ি মোঃ হায়দার হোসেন বলেন, এবছর সব ধরনের পোশাকের বাজারে দাম আগের মত আমরা চাহিদা অনুযায়ি এখনও ঈদের জন্য নতুন পোশাক আমদানি হয়নি ক্রেতা নেই বললেই চলে। মহিলাদের কালেকশন বেশি যেমন জামদানী, কাতান, সিল্ক, হাফ, ফ্লোর টাচ, লং ফ্রক, লং কামিজ, কটকটি ড্রেস বেশি আছে। এছাড়া দেখা যায় নগরীর ভিভিন্ন কসমেটিকের দোকানে ক্রেতাদের আনাগেনা । তবে অনেকটা ক্রেতা শূণ্য রয়েছে মাকের্ট পাড়াতে। মূলত: পবিত্র ঈদ-উল আজহাতে সামর্থবান মুসল্লিরা সকলে কোরবানী জন্য গবাদী পশু ক্রয় নিয়ে বেশি ব্যস্ত থাকায় পোশাক বিক্রি কম হয়। তারপরও টুকি টাকি যা বেচা কেনা হয় আমরা অপেক্ষায় আছি ক্রেতাদের জন্য।



