স্থানীয় সংবাদ

যশোরে স্কুল ছাত্রী অপহরনের অভিযোগে যুবক আটক

যশোর ব্যুরো ঃ যশোরে স্কুলছাত্রী (১৪) অপহরণ মামলার আসামি রাফিকে (২৬) আটক করেছে কোতয়ালি থানা পুুলিশ। রাফি ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।
কোতয়ালি থানার এসআই ঝন্টু কুমার বসাক জানিয়েছেন,গত ১৩ মে দুপুর একটার দিকে আরবপুর পাওয়ার হাউজের সামনে থেকে যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে অপরহণ করে নিয়ে যায়। এরপর ওই স্কুল ছাত্রীর পিতা কোতয়ালি থানায় একটি মামলা করেন। এই মামলার আসামি রাফিকে গত রোববার দুপুরে ঝিকরগাছার মোবারকপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button