স্থানীয় সংবাদ

যশোরে এইচআইভি আক্রান্ত নারীর সফল সিজার : জন্ম নিল পুত্রসন্তান

যশোর ব্যুরো ঃ যশোর জেনারেল হাসপাতালে এইচআইভি (এইডস) আক্রান্ত এক নারীর সফল সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম হয়েছে। রোববার (১ জুন) সকালে গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. জেসমিন সুলতানার নেতৃত্বে ৭ সদস্যের একটি মেডিকেল টিম বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অস্ত্রোপচারটি সম্পন্ন করে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, “চিকিৎসকদের দায়িত্ব হলো রোগীর সেবা নিশ্চিত করা। সংক্রমণ এড়াতে সব ধরনের সতর্কতা নেওয়া হয়।” বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে তিনি জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন মাস আগে পরীক্ষায় ওই নারীর শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়ে। সে সময় তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গর্ভাবস্থার জটিলতা বিবেচনায় চিকিৎসকরা সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসবের পরামর্শ দেন।
চিকিৎসকদের মানবিক ও পেশাদার ভূমিকায় হাসপাতালজুড়ে প্রশংসার সুর ধ্বনিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button