স্থানীয় সংবাদ
নগরীতে মাদকসহ দু’ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত ১ জুন রাতে ডায়াবেটিকস হাসপাতালের পার্শ্ববর্তী এলাকা হতে রনি শেখ (২২) নামের মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। তাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে খুলনা থানা পুলিশ গত ১ জুন বিকালে জোড়াকল বাজার এলাকা থেকে মাদক কারবারি সাগর হাওলাদার(৩২) নামের মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



