রূপসা প্রেসক্লাবের দ্বি-তলা ভবনের ছাদ ঢালায়ের কাজের উদ্বোধন

রূপসা প্রতিনিধি : ঐতিহ্যবাহী রূপসা প্রেসক্লাবের দ্বি-তলা ভবনের ছাদ ঢালায়ের কাজ দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সাংবাদিকদের অনেক প্রত্যাশিত এ ঢালায়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহাদি হাসান রিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আনোয়ার হোসেন, নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম ডালিম, সদ্য সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান,সদ্য সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, হাসানুজ্জামান চৌধুরী, আবু বকর মোল্লা,মনিরুল মোল্লা,শরিফুল ইসলাম বাদল। পরবর্তীতে ঢালাই কাজ দেখতে আসেন সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ আখতার খান, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক তুরান মল্লিক, সদস্য আল মাহমুদ প্রিন্স।



