জাতীয় সংবাদ
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ১৬১৬

প্রবাহ রিপোর্ট : পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে একদিনে ১ হাজার ৬১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৬০ জন। ৫৫৬ জন অন্যান্য অপরাধে জড়িত। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬১৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



