জাতীয় সংবাদ

অগ্নিদগ্ধদের সহায়তা দিতে ঢাকায় আসবে ভারতের বিশেষজ্ঞ ডাক্তার: হাইকমিশন

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ব্যক্তিদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে ভারত। গতকাল বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, গত ২১ জুলাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছিলেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শীঘ্রই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে নিয়ে গিয়ে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছতে পারে। উল্লেখ্য, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭০ জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button