জাতীয় সংবাদ

মাইলস্টোনের আরও এক শিক্ষার্থীর মৃত্যু

প্রবাহ রিপোর্ট : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৪ বছর বয়সী সাহিল ফারাবি আয়ান নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এনিয়ে দুর্ঘটনাটিতে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। চিকিৎসকরা জানান, তার শরীরের ৪০ শতাংশ বার্ন ইনজুরি ছিল। এ নিয়ে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা ১৮ জন। এছাড়া এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট মৃত্যু ৩৪ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button