জাতীয় সংবাদ

নির্বাচন একদিনও পেছাবে না, তবে আগামী ৫-৬ দিন গুরুত্বপূর্ণঃ প্রেস সচিব

প্রবাহ রিপোর্টঃ প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন বিষয়ে যে সময়ে বলেছেন, তার থেকে একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী পাঁচ-ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ-ছয় দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি।বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শফিকুল আলম বলেন, যা কিছু হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনও বাধা থাকবে না। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন এপ্রিলে হবে। পরে লন্ডনে বলা হয়েছে, যদি অনেক সংস্কার হয়, তাহলেও সেটি ফেব্রুয়ারিতে হবে।শফিকুল আলম বলেন, এই সরকার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পায়। সেখান থেকে দেখলে অন্তর্র্বতী সরকার ভালো কাজ দেখাতে পেরেছে বলা যায়।দেশের সর্বত্র ব্যাপক চাঁদাবাজি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।স্বাধীনতার ৫৪ বছরেও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিংয়ের বিষয়ে স্বচ্ছতা নেই, যেটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button