স্থানীয় সংবাদ

কেসিসির সাবেক কাউন্সিলর ও আওয়ামী নেতা টিপু গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ আওয়ামী লীগ নেতা, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শনিবার বিকেলে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রোববার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাকে ঢাকার নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে আইনী প্রক্রিয়ায় তাকে খুলনায় আনা হবে।
তবে অপর সূত্রের দাবি, টিপু খুলনাতেই নিজ বাসায় অবস্থান করছিলেন। ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।
আলী আকবর টিপু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর খুলনা ছেড়ে পালিয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।
২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর খুলনা থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে থাকেন এবং ফেসবুকে নানা পোস্ট দিয়ে দলীয় পলাতক কর্মীদের উজ্জীবিত ও সংগঠিত করছিলেন বলে অভিযোগ পুলিশের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button