জাতীয় সংবাদ

করোনায় আরও একজনের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। একই সময়ে ৪৮ জনের নমুনা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক জন করোনা আক্রান্ত হয়েছেন। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মোট ৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এযাবৎ ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬৬২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। চলতি বছরে মোট করোনায় ৩০ জন মৃত্বুরণ করেছে। দেশে এযাবৎ করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক শূন্য আট শতাংশ। এযাবৎ শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি খুলনা বিভাগের একটি সরকারী হাসপাতালে মারা যান। ২০২০ সালের ৮ মার্চ মাসে দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button