জাতীয় সংবাদ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ‘কোল্ড অ্যান্ড হট টেস্ট’ সম্পন্ন

প্রবাহ রিপোর্ট : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কার্যক্রমের অংশ হিসেবে টার্বাইনে বাষ্প সরহরাহকারী পাইপলাইনের ‘কোল্ড অ্যান্ড হট টেস্ট’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর অধীনে পাইপলাইনে বাষ্পের সাহায্যে ‘ব্লো-ডাউন’ কার্যক্রম পরিচালনা করা হয়। সফল পরীক্ষার পর ধরে নেওয়া হয় টার্বাইনে বাষ্প সরবরাহের পাইপলাইনগুলো কার্যকর রয়েছে। পারমাণনিক বিদ্যুৎকেন্দ্র চালু করার আগে এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক, যার মাধ্যমে টার্বাইন যন্ত্রপাতির কার্যক্ষমতা নিশ্চিত করা হয়ে থাকে। রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই মেগাপ্যাস্কেল চাপ ও ২০০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় বাষ্পের সাহায্যে ‘ব্লো-ডাউন’ প্রক্রিয়াটি চালানো হয়। নকশার চাহিদা অনুযায়ী এসব প্যারামিটার ঠিক করা হয়, যেন পাইপলাইন থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র ময়লা-আবর্জনা বা আদ্রতা সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায়। এই পরীক্ষা চলাকালে পাশর্^বর্তী বায়ুম-লে সবেগে বাষ্প নির্গত হওয়ার ফলে অনাকাঙ্খিত শব্দের সৃষ্টি হয় যা পূর্ব অনুমেয় ছিল। এ সম্পর্কে স্থানীয় জনগণকে আগেভাগেই অবহিত করা হয়, যেন তারা কোনোভাবেই ভীত না হন। বাষ্প সরবরাহকারী পাইপলাইনকে সম্পূর্ণ পরিষ্কার করতে পরবর্তী ধাপে অধিক পরিমান বাষ্প ব্যবহার করে এই ব্লো-ডাউন প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা হবে। এর ফলে কার্যক্রম চলাকালীন যে লোড পড়বে, তার প্রায় কাছাকাছি লোডে যন্ত্রপাতির কার্যক্ষমতা নির্ধারণ করা সম্ভব হবে।রোসাটমের প্রকৌশল শাখা এতমস্ত্রয়এক্সপোর্টের বাংলাদেশ প্রকল্পের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি ডেইরী কলেন, ’’কমিশনিং কার্যক্রমের এ গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হওয়ায় প্রথম বিদ্যুৎ ইউনিট চালু এবং গ্রিডে যুক্ত হওয়ার পথে আরো এক ধাপ অগ্রগতি হলো। সর্বাধুনিক রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ভিত্তিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ইউনিটটি আগামী কয়েক দশক ধরে পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করবে, যা বর্তমান চাহিদার মোটামুটি প্রায় ১০ শতাংশ।” রুশ আর্থিক ও কারিগরি সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মোট দুটি ইউনিট স্থাপিত হচ্ছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের প্রকৌশল শাখা জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button