খুলনা সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শ্রদ্ধা নিবেদন

# জুলাই গণঅভ্যুত্থান দিবসে #
স্টাফ রিপোর্টার : জুলাই-শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মঙ্গলবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ি মোড়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সওজ তথ্যাবদায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন,সওজ খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ তামিমুল হক, উপবিভাগীয় প্রকৌশলী (সওজ) সাগর সৈকত মন্ডল, উপবিভাগীয় প্রকৌশলী গোপাল কুমার সাহা, মাধুরী সুলতানা, মোঃ নাজমুল হক, জাহিদ হোসেন, অশোক কুমার দে সহ সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীগণ। অনুরূপ কর্মসূচি পালন করেন, খুলনা স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সরদার, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ রমজান আলী, সহকারী প্রকৌশলী শেখ সাকিব আল ইসলাম উপসহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উচ্চমান সহকারী মীর মোহাঃ সালমান, বিশ্বাস আলতাপ হোসেন,মোঃ নাসির উদ্দিন প্রমূখ। খুলনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয় এসো মা উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মুত্তাকিন, সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার, মোঃ আশরাফুল হক, জয়ন্ত কুমার পাল, মোঃ ইমরান সরকার, উপসহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম সোহাগ, অর্পনা ফেরদৌস,মাহামুদুল হাসান, মোহাম্মদ মিরাজুল ইসলাম কাজী হাফিজুর রহমান, কামনা মল্লিক, মিল্টন কুমার মল্লিক, মোসাম্মৎ খালেদা আক্তার, মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সুজন কুমার সর্দার প্রমুখ। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, মহাদেব চন্দ্র সানা, জেলা প্রশিক্ষণ অফিসার, মো: মোছাদ্দেক হোসেন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, মো: ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, মোঃ আব্দুস সামাদ ,অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), সুবির কুমার বিশ্বাস, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), মো: তৌহিদীন ভূইয়া, অতিরিক্ত উপ-পরিচালক (সংরক্ষণ), শামীম আরা নিপা, মেট্টোপলিটন কৃষি অফিসার, দৌলতপুর, ফরহ দিবা সামস, মেট্টোপলিটন কৃষি অফিসার, লবণচরা, খুলনা।খুলনা বিআরটিসি শিরোমনি অফিসের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উনি অফিসের ম্যানেজার সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।



