স্থানীয় সংবাদ

খুমেক হাসপাতালের সেই সহকারী পরিচালক মিজানকে চাপাইনবাবগঞ্জ বদলি

স্টাফ রিপোর্টার : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আলোচিত সমালোচিত সেই সহকারী পরিচালক ডাঃ মিজানুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল ৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক প্রশাসন ডাঃ এবি এম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করেন। যার স্মারক নং ২৫.৭৬-৭১১ আগামী ৫ কর্ম দিবসের মধ্যে তাকে ছাড় পত্র নিয়ে যোগদান করার জন্য নির্দেশনা দিয়েছে এর ৬ কর্ম দিবসে সরাসরি অবমুক্ত হিসেবে গণ্য হবে। এছাড়া জানা যায় ডাঃ মিজানুর রহমান খুমেক হাসপাতালে যোগদান করার পর হাসপাতালটিতে স্বজন প্রীতি আউটসোর্সিং কর্মচারী নিয়োগ দিয়ে অর্থ নেয়া, নিজস্ব বাহিনী তৈরি করে মব সৃষ্টি সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button