স্থানীয় সংবাদ

বহুলালোচিত কেসিসির অভ্যন্তরীণ পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার ঃ বহুলালোচিত খুলনা সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ পদোন্নতি পেলেন তিনজন কর্মকর্তা। এই ভাগ্যবান তিনজন হলেন নির্বাহী প্রকৌশলী (সিভিল) মশিউজ্জামান খান হলেন প্রধান প্রকৌশলী, সহকারি প্রকৌশলী (সিভিল( মেখ মোহাম্মদ মাসুদ করিম হলেন নির্বাহী প্রকৌশলী (সিভিল) ও সহকারি প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ হলেন প্রশাসনিক অফিসার। গত ৬ আগস্ট তাদের এ পদোন্নতি দেয়া হয়। উল্লেখ্য, গত ৩০ জুলাই পদোন্নতি কমিটির যাচাই বাচাই শেষে তিনজনকে পদোন্নতির ব্যাপারে সুপারিশ করে। সে মতে কেসিসি এই তিনিজনকে পদোন্নতি দেন। পদোন্নতি পাওয়ার জন্য বিভিন্ন বিভাগ থেকে মোট ১২ জন আবেদন করেন। এই পদোন্নতি বোর্ড গঠন নিয়ে বিগত দিনে নানা আলোচনার ঝড় ওঠে। আবেদনকৃতদের মদ্যে কারো কারো চাকুরির বয়স শেষ হতে চলেছে। চাকুরি জীবনে শেষ বয়েসে এসে পদোন্নতি পাওয়া নিয়ে অনেকে খুবই চেষ্টা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button