স্থানীয় সংবাদ
যশোরের শার্শা পুলিশের অভিযান ২৯ টি মোবাইলসহ দুই চোরাকারবারি আটক

যশোর ব্যুরো ঃ যশোর শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৯টি ভারতীয় পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৭ আগষ্ট বিকেলে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩৫)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. রবিউল ইসলাম জানান,পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন আটক করে। এসব মোবাইল অবৈধ পথে ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।



