স্থানীয় সংবাদ

বাগেরহাটে ৩ নামধারী সংবাদকর্মী আটক

# ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগ #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিস থেকে চাঁদা দাবির অভিযোগে ৩ নামধারী সংবাদকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোস্তফা সিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি। জনতার সহায়তায় বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। সদর উপজেলা ভুমি অফিস থেকে বলা হয়, আটককৃতরা নিজেদের বিভিন্ন পত্রিকা ও অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী স্থানীয়দের সহযোগিতায় ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাহামুদ উল হাসান জানান, ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, মহান পেশা সাংবাদিকতার নামে ভুয়া পরিচয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button