স্থানীয় সংবাদ

খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে যুবকদের মাদকের গ্রাস থেকে ফিরিয়ে আনতে হবে

# রূপসায় আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিগত সরকারের প্রতিহিংসার রাজনীতি ভুলে শান্তি ও সমৃদ্ধির দেশ গড়তে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ। এজন্য খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে যুবকদের মাদকের করাল গ্রাস থেকে ফিরিয়ে আনতে হবে। তিনি শুক্রবার বিকেলে রূপসার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সান স্পোর্টিং ক্লাবের সত্ত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুল। স্বাগত বক্তৃতা করেন নৈহাটি স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল কাদের শেখ। নৈহাটী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ডুমুরিয়ার আছাদ ফুটবল একাডেমি (২-১) গোলে খুলনা ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধের এক মিনিটের মাথায় খুলনা ফুটবল একাডেমি গোল করে এগিয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে খুলনার ডুমুরিয়া আছাদ ফুটবল একাডেমি খেলোয়াড়রা পরপর দুটি গোল করে বিজয় নিশ্চিত করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button