স্থানীয় সংবাদ

খালিশপুরে ইয়াবাসহ দু’ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা পুলিশ ৮ আগষ্ট নর্থ ব্লক হাইজিং এস্টেট এলাকা হতে দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- কচুয়া মাদারতলার বাসিন্দা বজলুর রহমান শেখের ছেলে শিবলী নোমান (৩৯) এবং খালিশপুর নর্থ ব্লক হাইজিং এস্টেটের বাসিন্দা আব্দুর রহমান শেখের ছেলে সিদ্দিকুল ইসলাম রতন (৩৭)। তাদের ৯০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী শিবলী নোমানের বিরুদ্ধে ১ টি মামলা এবং সিদ্দিকুল ইসলাম রতনের বিরুদ্ধে খালিশপুর থানায় ৪ টি মামলার তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button