গিলাতলায় রাস্তার ইট তুলল আ.লীগ নেতা বিপাকে ৯ পরিবার

স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলায় আওয়ামী লীগ নেতা রাস্তার ইট তোলায় বিপাকে পড়েছে ৯টি পরিবার। উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে সাধারণ মানুষ এই ইটের রাস্তা দিয়ে যাতায়াত করে। তবে হঠাৎ করে আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শেখ মনিরুল ইসলাম এর কাছের লোক স্থানীয় আওয়ামী লীগ কাউন্সিলর মোঃ মিন্টু খান ও তার ভাই আরিফ তাদের ব্যাক্তিগত সুবিধার জন্য ২০০ ফুটের রাস্তার সম্পূর্ণ ইট তুলে ফেলেন এ ঘটনায় স্থানিয়রা ফুলতলা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে অভিযোগ করেছেন । এলাকাবাসি বলেন ‘আমরা ৯টি পরিবার এখানে বসবাস করি। এই রাস্তা না থাকলে আমাদের যাতায়াতে চরম সমস্যা হবে। আওয়ামী লীগ নেতা খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শেখ মনিরুল ইসলাম এর কাছের লোক আওয়ামী লীগ কাউন্সিলর মোঃ মিন্টু খান ও তার ভাই আরিফ এই রাস্তার ইটগুলো তুলেছে। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের হুমকি দিতে থাকে। এটি অনেক পুরাতন রাস্তা। ‘রাস্তার বিষয়টি আমরা সবাই মেম্বারকে বলেছি এবং ইউএনও কে জানিয়েছি । ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম জাহান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি বিস্তারিত খোজ খবর নেওয়া হচ্ছে। অতিদ্রত তদন্ত সাপেক্ষে এ ঘটনার ন্যায় বিচার ও পুনরায় ইটিং সলিং তৈরি করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগিরা।



