বটিয়াঘাটায় সংবাদ সম্মেলন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ দেবিতলা এলাকার চয়ন বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য বিশ্বজিৎ মন্ডল, গোবিন্দ বিশ্বাস, গতকাল রবিবার বটিয়াঘাটায় স্থানীয় প্রেসক্লাবে হাজির হয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন লিখিত বক্তব্যে তারা জানান বিপাশা জোয়াদ্দার, স্বামী ইমন বৈরাগী, সাং মাইটভাঙ্গা, আশিষ মন্ডল, পিতা-দেবাশীষ মন্ডল (ঠাকুর), সাং-দেবীতলা, শাওন তরফদার, পিতা-মৃত অরুন তরফদার, সাং-বসুরাবাদ, মোঃ ইমরান হোসেন সুমন, পিতা- মুরুপ্ল্যা মোল্ল্যা, সাং-ঝালবাড়ী, সর্ব থানা বটিয়াঘাটা, জেলা খুলনা , বিপাশা জোয়াদ্দার একজন গার্মেস কর্মী ও দুশচরিত্রার নারী। সে বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে ব্লাকমেইল করে অর্থ আদায় করে। তার রয়েছে নিজেস্ব একটি বাহিনী। সেই বাহিনী দিয়ে ছেলেদের প্রেমে ফাঁদে ফেলে বিভিন্ন হোটেল, বাসাবাড়ি, রেস্টুরেন্ট ও আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়ে ছেলেদের সাথে মেলামেশার অভিযোগ রয়েছে। তাছাড়া আশিষ মন্ডল ও শাওন তরফদার এদের নামে একাধীক মামলা রয়েছে। এরা এলাকার মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। বিবাদীর সাথে আমার ফোনের মাধ্যমে ১.৫ বছর পূর্বে পরিচয় হয়। তার-ই সূত্র ধরে গত ইং-২৯/০৩/২০২৫ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় আমি বাড়ী হতে ঔষধ কিনতে আসার পথে বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রামস্থ বড় ব্রীজের নিচে পৌঁছালে উক্ত ব্যক্তি সহ অজ্ঞত ১০/১২ জন আমাকে দেখতে পেয়ে এলোপাথাড়ি কিল, ঘুষি লাথি মারিয়া নীলাফোলা জখম করে। আমার কাছে টাকা পয়সা না পাওয়ায় বিবাদীরা ১০০টাকার ০৩টি নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। আমার ডাকচিৎকারে আশেপাশে থাকা লোকজন ছুটে আসলে বিবাদীরা আমাকে জীবনে শেষ করে ফেলবে বলিয়া হুমকি দেয়। স্থানীয় লোকজন দেখে ও শোনে। পরবর্তিতে বিপাশা জোয়াদ্দার সহ তার ক্যাডার বাহিনী আমাকে ফোনে হুমকি দিয়ে আসছে। এবিষয়ে বটিয়াঘাটা থানায় একটি জিডি করা হয়। জিডি নং ৩৫৬ তারিখ ০৮/০৪/২০২৫ ইং। বিপাশা জোয়াদ্দার এখন আমাকে নিজের স্বামী দাবী করছে। এমনকি উক্ত ফাঁকা স্টাম্পে নিজেই বিবাহের এ্যাফিডেভিট বানিয়ে মিথ্যা ও সড়যন্ত্রভাবে আমাকে ফাঁসোনোর জন্য খুলনা বিজ্ঞ অতিরিক্ত জুডিশিয়াল এর আমলী আদালতে নারী নির্যাতন ও যৌতুক আইনে দুইটি মামলা করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সে আমাকে মিথ্যা স্বামী বানিয়ে সে সহ তার বাহিনী আমার সহ আমার পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানী করছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে উক্ত বিষয় নিয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য বিশ্বজিৎ বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, পেপার বিক্রেতা বিকাশ বিশ্বাস, প্রমুখ।



