নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনার শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক কার্যক্রমের সমাপনী উদযাপন

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা প্রতি বছরের ন্যায় এ বছরও গতকাল সোমবার ১১ আগস্ট।অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শহিদ মোয়াজ্জম অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের লক্ষ্যে Annual Handwriting, Extempore Speech, News Presentation, Storytelling, Spelling Bee, Debate competition-2025 and Prize Giving Ceremony উদাযাপিত হলো। প্রতিযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও নার্সারী থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ।এছাড়াও তাদের প্রতিভার অনন্য পরিচয় প্রদর্শন করে। উক্ত প্রাণবন্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা কেবল একাডেমিক দক্ষতা নয় বরং আত্মবিশ^াস, যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতারও প্রমাণ দিয়েছে।উক্ত
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সুযোগ্য অধ্যক্ষ কমান্ডার মোঃ মাহবুব-ই-জামান (শিক্ষা) বিএন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও এইসএসসি পর্যায়ে ধারাবাহিকভাবে সেরা সাফল্য অর্জনের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পর্যায় থেকে শুরু করে জেলা, বিভাগীয়, জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে সফলতার ধারা বজায় রেখে চলেছে।”পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে সভাপতি, এ আয়োজনে সকল প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠান হতে সর্বশেষ এসএসসি-২০২৫ পরীক্ষায় ১০৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০২ জনই জিপিএ ৫. (অ+) অর্জন করে।



