স্থানীয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

খুলনায় প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকায় ১ম পৃষ্ঠা গত ইং ০২/০৭/২০২৫ তাং অসত্য এবং বানোয়াট সংবাদের লিখিত প্রতিবাদ জানিয়েছেন ডাঃ শখ বাহারুল আলম । আইনজীবীর মাধ্যমে করা প্রতিবাদ লিপিতে তিনি জানান, সংবাদটিতে আমার মোয়াক্কেলের চরিত্র হনন, সুনাম ক্ষুন্ন ও মানহানি ঘটেছে। আপনার পত্রিকায় প্রকাশিত সংবাদে হেডিং ছিল “নিজ মেয়েদের হত্যার পরিকল্পনার ডাঃ পিতা।” তার পরে লিখেছেন খুলনা মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএম এ) এর সাবেক সভাপতি ডাঃ বাহার। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি খুলনার চিকিৎসা বিভাগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। ডা. শেখ বাহারুল আলম পেশাগত জীবনের শুরু থেকে খুলনা জেলা তথা দক্ষিণাঞ্চলের সাধারন মানুষের চিকিৎসা সুবিধা প্রাপ্তির জন্য জন্য এতদাঞ্চলের হাসপাতালের উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা করে গেছে যা খুলনাঞ্চল তথা দক্ষিণ অঞ্চলের সাধারন মানুষ অবগত আছেন। তিনি কখনো সরকারি সুযোগ সুবিধা ভোগ করেননি। তিনি আরও জানান, পিতার অবর্তমানে ব্যতীত উত্তরাধিকার সম্পত্তি, জমি, জায়গা কোম্পানী বা অর্থ সম্পাদের মালিক হওয়া আইনগতভাবে সম্ভব হয়। আর কোম্পানী আমার মায়াক্কেল তিলে তিলে গড়ে তুলেছে। সে কাকে কোম্পানীর শেয়ার দিবে, কাকে প্রদত্ত শেয়ার উইড্র করবে, তা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর কন্যা কর্তৃক যে ১০৭ ধারার মামলা করার কথা বলা আছে। তা এখনও বিচারাধীন। বিচরাধীন বিষয়ে কিছু লেখা বা বলা সাবজুডিস। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button