জাতীয় সংবাদ

গোপনে সাংগঠনিক কার্যক্রম, রাঙামাটিতে যুবলীগের নেতা আটক

প্রবাহ রিপোর্ট : রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটি কোতয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন । ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, গত সোমবার দিনগত রাতে বনরূপা বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মিজান গ্রেপ্তারের পূর্ব মুহূর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ। মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তদন্ত করে দেখছেন। এ ছাড়াও মিজানের আয় নিয়েও খোঁজ করছে অন্য একটি সংস্থা। আটকের পর তার মুঠোফোন চেক করে দেখা যায়, তিনি রাঙামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতেন এবং মিজান ইতোমধ্যেই পাসপোর্ট-ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলেন—এমন তথ্যের কথাও জানায় পুলিশ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button