স্থানীয় সংবাদ

কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

# প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ #

স্টাফ রিপোর্টার ঃ প্রাথমিক বৃত্তিপরীক্ষা ২০২৫ – এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সারা বাংলাদেশের কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন খুলনা অঞ্চল কর্তৃক খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক এস.এম ইকবাল হাসান(তুহিন)। সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক চেয়ারপার্সন ও বর্তমান উপদেষ্টা বেগম রেহানা আখতার, সম্মানিত সভাপতি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা অঞ্চল সভাপতি শ্যামল কুমার রায়, অতিথি ছিলেন উপদেষ্টা এ্যড. কুদরত-ই-খুদা। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সারা চৌধুরী, তিথি দেবনাথ, সেলিম আজাদ, পবিত্র মল্লিক, শান্তুনু সরকার,যুগ্ম সম্বপাদক শাকিল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাজেদা ইসলাম, অর্থ-সম্পাদক মতিয়ার রহমান, শিক্ষা-সম্পাদক তৌফিক রহমান, সাংস্কৃতিক সম্পাদক ইরিনা আকরাম সমাজকল্যাণ সম্পদক মোজাফ্ফর আহম্মেদসহ খুলনা অঞ্চল কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক বলেন ,আজ এই মুহূর্তে আমাদের থাকার কথা ক্লাশ রুমে, তার বদলে আমরা আছি সংবাদ সম্মেলনে। তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫/৭/২৫ তারিখের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত করতে যাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তিপরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপনকরেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তিপরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারিপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের
কারোরই কাম্য নয়। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীও আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার বিধায় বর্তমান সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত।
অতএব, বিগত ১৭-০৭-২০২৫ তারিখের পরিপত্রটি বাতিল করে ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহপ্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেনঅক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জোর দাবি জানাচ্ছি। যদি আগামী ২০/০৮/২৫ তারিখের মধ্যে আমাদের দাবি সমূহ বাস্তবায়িত না হয় উক্ত তারিখের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, পরবর্তীতে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, মার্চ ফর ঢাকাসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button