স্থানীয় সংবাদ
কপিলমুনিতে বীজ ভান্ডারে চুরি

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনিতে একটি দোকানে গভীর রাতে চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে কপিলমুনি বাজারের প্রধান সড়কের ‘মেসার্স বিসমিল্লাহ বীজ ভান্ডারে’ চুরি সংঘঠিত হয়। বীজ ভান্ডারের মালিক মোঃ রফিকুল ইসলাম জানান, চোরেরা দোকানের পিছনে চালের এডবেস্টারের টিন ভেঙে ২টি গ্যাসের চুলা, কীটনাশক ঔষধ, ১টি শাওমি স্মার্ট ফোন ও ৮ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন রফিকুল। কপিলমুনির পুলিশ ফাঁড়ীর এএস আই মোঃ সোহরাব হোসেন মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন



