জাতীয় সংবাদ
খালেদা জিয়ার বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রবাহ রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আজ রোববার তার বাসভবনে যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের বাস ভবনে যাবেন তিনি। গতকাল শনিবার এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। উল্লেখ্য, দুদিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রোববার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসহ সহ আরও বেশ কয়েকজনের সাথে সাক্ষাতের কথা রয়েছে তার।



